Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২০, ১২ জুন ২০২৬
আপডেট: ২৩:২২, ১২ জুন ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২০, ১২ জুন ২০২৬
আপডেট: ২৩:২২, ১২ জুন ২০২৬
আরও খবর
মাদক কারবারিদের বিরুদ্ধে ৬০ দিনের বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২০, ১২ জুন ২০২৬
আপডেট: ২৩:২২, ১২ জুন ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২০, ১২ জুন ২০২৬
আপডেট: ২৩:২২, ১২ জুন ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার বসতবাড়ি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ছবি : এনটিভি

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং গ্রামের আল আমিন শেখের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। হামলার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন শেখের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে একাধিকবার জেলেও গেছে। তবে প্রতিবার জেল থেকে জামিনে এসে আবারও সে মাদকের কারবার শুরু করে। এতে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী আজ শুক্রবার জুমার নামাজের পর তার বাড়িঘরে হামলা চালায়।

একই গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়া (২৯) ও মো. সম্রাট আকবর (২৫) জানান, আল আমিন শেখ, তার স্ত্রী ও ছেলে প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এর আগে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর পক্ষ থেকেও সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা আমলে নেয়নি। জামিনে বেরিয়ে এসে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আজ জুমার নামাজের পর কয়েকশ মানুষ একত্রিত হয়ে তাদের বাড়িঘর ভাঙচুর করে।

তবে অভিযুক্ত আল আমিন শেখের পরিবারের দাবি, মাদক ব্যবসার অভিযোগকে ঢাল হিসেবে ব্যবহার করে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বাড়িঘরে এ হামলা চালানো হয়েছে।

আল আমিনের মেয়ে রুজিনা আক্তার (৩২) অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই বিরোধের জেরেই এলাকার কিছু লোক বাইরের মানুষ এনে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২৫ মণ ধান ও চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমার মাকেও মারধর করা হয়েছে।

বাবার মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে রুজিনা আক্তার বলেন, আমার বাবা মাদক সেবন করেন, তবে তিনি মাদক বিক্রি করেন না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ মাদক কারবারি ভাঙচুর

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১৫ জুন ২০২৬
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৪ জুন ২০২৬
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
১৩ জুন ২০২৬
ঋণের টাকায় আর্জেন্টিনার পতাকার রঙে গ্রাম রাঙালেন ‘সুমন মেসি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with