Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:৪৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫০, ১৪ জুন ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:৪৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫০, ১৪ জুন ২০২৬
আরও খবর
দেশে প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব
অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
চলতি মাসেই আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:৪৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫০, ১৪ জুন ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:৪৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫০, ১৪ জুন ২০২৬
অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীর হাতে আড়াই হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, উপজেলা শিক্ষা ট্রাস্টের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হলে ভালো মানুষ তৈরি করা সম্ভব হবে। এর মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে। এসব মানুষ কোনো দিনই সমাজের বোঝা হবে না।

গতকাল শনিবার (১৩ জুন) ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা ট্রাস্টের শিক্ষা সহায়তার চেক প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজন সরকার এ কথা বলেন।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব রেভা রানী সাহা ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বিজন কান্তি সরকার বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাস্ট গঠন এবং এর মাধ্যমে ছেলে-মেয়েদের উদ্বুদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আসলে সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত মানুষের জন্য। ভালো মানুষ তৈরি করতে পারলে তার চেয়ে বড় উপকার আর কিছুতে পাওয়া যাবে না।

এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। পাশাপাশি উপজেলা শিক্ষা ট্রাস্টের কার্যক্রম সফল করতে কর্মসংস্থান ব্যাংকসহ সমাজের বিত্তবানদের ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহের সবকটি উপজেলায় ‘উপজেলা শিক্ষা ট্রাস্ট’ গঠন করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ধোবাউড়া উপজেলায় আজ দুজন শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, যাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই, তাদের শিক্ষা ট্রাস্টের মাধ্যমে সহায়তা করা হবে। তিনি শিক্ষা ট্রাস্টে সমাজের সব বিত্তবান মানুষের অংশগ্রহণ ও অনুদানের আহ্বান জানান। অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীর হাতে আড়াই হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।

ময়মনসিংহ সরকার

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১৫ জুন ২০২৬
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৩ জুন ২০২৬
ঋণের টাকায় আর্জেন্টিনার পতাকার রঙে গ্রাম রাঙালেন ‘সুমন মেসি’
১২ জুন ২০২৬
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with