Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ১৩ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ১৩ জুন ২০২৬
আরও খবর
আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর যে কারণে কাঁদলেন মেসি
গ্যালারিজুড়ে একটাই নাম— মেসি, মেসি, মেসি
‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন বুবলীর
এআই দিয়ে আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ঋণের টাকায় আর্জেন্টিনার পতাকার রঙে গ্রাম রাঙালেন ‘সুমন মেসি’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ১৩ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ১৩ জুন ২০২৬
নিজের ঘর ও একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানোর পাশাপাশি সুমন এলাকায় টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। কিনেছেন আর্জেন্টিনার রঙের জার্সি, এমনকি লুঙ্গিও। ছবি : ইউএনবি

ফুটবলপ্রেমীরা প্রিয় দলকে সমর্থন জানাতে নানাভাবে নিজেদের উচ্ছ্বাস ও উন্মাদনা প্রকাশ করেন। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড় ওরফে ‘সুমন মেসি’ প্রিয় দলের প্রতি ভালোবাসাকে নিয়ে গেছেন এক ভিন্ন ও অনন্য মাত্রায়। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার প্রচারণায় অংশ নিতে নিজের স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। আর সেই ঋণের টাকায় শুধু নিজের ভ্যানগাড়ি বা ঘরবাড়িই নয়, আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়ে তুলেছেন পুরো গ্রাম!

ব্যতিক্রমী এই আর্জেন্টিনা ভক্ত সুমন গৌড় ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন। পেশায় ভ্যানচালক সুমন দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে সংসার চালালেও ফুটবলের প্রতি তার এই আবেগ ও পাগলামি ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে।

নিজের ঘর ও একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানোর পাশাপাশি এলাকায় টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। কিনেছেন আর্জেন্টিনার পতাকার রঙের জার্সি, এমনকি লুঙ্গিও।

এলাকাবাসী জানান, শুধু এবার নয়, বহু বছর ধরেই বিশ্বকাপ ফুটবল এলেই আর্জেন্টিনার প্রতি সুমনের আবেগের এমন প্রকাশ দেখা যায়। এ কারণেই এলাকাবাসী তার নাম দিয়েছেন ‘সুমন মেসি’। বর্তমানে তিনি এ নামেই বেশি পরিচিত এবং এ নামেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সুমন বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। মেসি আমার খুব প্রিয়। আর্জেন্টিনা আর মেসি আমার আবেগ, আমার ভালোবাসা। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দলটিকে সমর্থন জানাতে চাই।’

তবে তার এই ফুটবলপ্রেমে কিছুটা বিব্রত পরিবার। সংসারের সীমাবদ্ধতার মধ্যেও ঋণ নিয়ে এমন আয়োজন করায় উদ্বেগ রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে।

সুমনের স্ত্রী আরতি গৌড় বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর এমন পাগলামি দেখছি। সংসার কষ্টে চললেও ফুটবল খেলা এলে তিনি কিছু মানেন না। কষ্ট করে কিস্তি দিতে হয়। কিছুতেই তাকে মানাতে পারি না। তারপরও আমার স্বামীর মতো আমিও চাই, আবারও মেসি জিতুক।’

এলাকাবাসীর ভাষ্য, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই সুমন এসব করেন। ঋণ করে এমন আয়োজন না করার পরামর্শ দিলেও তিনি কারও কথা শোনেন না।

স্থানীয়রা বলেন, সুমন ছোটবেলা থেকেই আর্জেন্টিনার পাগল ভক্ত। নিজের অভাব-অনটন থাকলেও আর্জেন্টিনা ও মেসির প্রতি ভালোবাসার জায়গা থেকে তিনি এসব কর্মকাণ্ড করেন। এ কারণে এলাকায় তিনি আলাদাভাবে পরিচিতিও পেয়েছেন।

সমালোচনা ও বিস্ময়ের মাঝেই নিজের মতো করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে চলেছেন ‘সুমন মেসি’। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সুমনের স্বপ্ন, সুযোগ হলে একদিন সামনাসামনি দেখা করবেন তার প্রিয় তারকা লিওনেল মেসির সঙ্গে।

ময়মনসিংহ আর্জেন্টিনা ঋণের টাকা ফুটবলপ্রেমী

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১৫ জুন ২০২৬
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৪ জুন ২০২৬
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
১২ জুন ২০২৬
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with