Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৩:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৭, ১৬ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৩:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৭, ১৬ জুন ২০২৬
আরও খবর
মেঘনায় গোসল করতে নেমে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
পরকীয়ার ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে মামলা

গ্যাস বিস্ফোরণে তিন জনের মৃত্যু, পরিবারের শেষ শিশুটিও মৃত্যুপথযাত্রী

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৩:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৭, ১৬ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৩:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৭, ১৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্য চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন। নিহতরা হলেন- মা সুলতানা বেগম, বাবা আব্দুল মান্নান (মান্নান মিয়া) এবং তাদের শিশুসন্তান সিয়াম। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামে এক হৃদয়বিদারক পরিবেশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।

এদিকে, পরিবারের একমাত্র জীবিত সদস্য ১৩ বছর বয়সী মেয়ে মিম বর্তমানে শরীরের ৪১ শতাংশ দগ্ধ নিয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সবজি বিক্রেতা আব্দুল মান্নান পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। গত সোমবার রাতে তিনজনের মরদেহ গ্রামের বাড়ি দলদলায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে হাজারো মানুষের উপস্থিতিতে তাদের দাফন করা হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় আক্তার হোসেন মিয়ার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। বন্ধ ঘরে সারারাত এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে গৃহবধূ সুলতানা বেগম রান্নাঘরে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে থাকা পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন প্রথমে মারা যান সুলতানা বেগম (দগ্ধ ৯০ শতাংশ)। এরপর গতকাল সোমবার (১৫ জুন) ভোরে স্বামী আব্দুল মান্নান (দগ্ধ ৩৫ শতাংশ) এবং একই দিন সকাল ১০টার দিকে ছেলে সিয়াম (দগ্ধ ৭৭ শতাংশ) মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ডা. শাওন বিন রহমান আরও জানান, চিকিৎসাধীন মেয়ে মিমের শ্বাসনালীসহ শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তাদের প্রতিবেশী দগ্ধ শিশু হযরত আলীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্যাস বিস্ফোরণ মৃত্যু নেত্রকোনা দুর্ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ: গ্যাস বিস্ফোরণ

১৪ মার্চ ২০২৫
চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজার মৃত্যু
০৩ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮
২৯ অক্টোবর ২০২৪
রাজধানীর শ্যামপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with