ফরিদপুরে ১২০ পরিবার পেল ফ্যামিলি কার্ড
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৭ জুন) বিকেলে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ১২০ পরিবারকে দেওয়া হয় এ স্মার্ট কার্ড।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। অতিথিরা ১২০ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
ফ্যামিলি কার্ড প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল হাসান।
উপজেলার সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ নারীর হাতে তুলে দেওয়া হয় এই ফ্যামিলি কার্ড। ধারাবাহিকভাবে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নেও দেওয়া হবে এ কার্ড।

সঞ্জিব দাস, ফরিদপুর