Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২১:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৪০, ১৩ জুন ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২১:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৪০, ১৩ জুন ২০২৬
আরও খবর
রংপুরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু
কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান
বজ্রপাতে প্রাণহানি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী
মেহেরপুরে সিএফএইচ’র বৃক্ষরোপণ কর্মসূচি
অঞ্চলভিত্তিক মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২১:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৪০, ১৩ জুন ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২১:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৪০, ১৩ জুন ২০২৬
সারা দেশে বজ্রপাত প্রতিরোধী গাছ রোপণের উদ্দেশ্যে ‘গাছ বন্ধু নেটওয়ার্ক’ সংগঠনের ব্যানারে রেললাইনের পাশে বীজ রোপণ করছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ সাকিবুর রহমান। ছবি : এনটিভি

বজ্রপাতে নিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়রের অকাল মৃত্যুর শোক থেকে সারা দেশে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছেন শেখ সাকিবুর রহমান। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। নিজের সিনিয়র ভাইয়ের অকাল মৃত্যুকে তিনি শক্তিতে রূপান্তর করেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত প্রতিরোধী গাছ রোপণের কার্যক্রম শুরু করেন। এই উদ্দেশ্যে তিনি ‘গাছ বন্ধু নেটওয়ার্ক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছেন।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ অক্টোবর বজ্রাঘাতে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলামের। নিজের প্রিয় সিনিয়রের এমন আকস্মিক মৃত্যুতে শোকে স্তম্ভিত হয়ে পড়েছিলেন সাকিব। সেই শোক থেকেই তিনি এই উদ্যোগ নেন। সম্প্রতি তিনি নড়াইল থেকে ঢাকা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রেলপথের দুই পাশে ২০ হাজার খেজুরের বীজ এবং এক হাজার কাঁঠালের বীজ ছিটিয়েছেন। গত ৯ জুন সকালে নড়াইল জেলার লোহাগড়া থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ঢাকা কমলাপুর পর্যন্ত যাত্রার সময় রেললাইনের উত্তর পাশজুড়ে এই বীজ ছিটানো হয়। একই দিনে কমলাপুর থেকে ফেরার পথে রেললাইনের দক্ষিণ পাশেও তিনি এসব বীজ ছিটান।

উদ্যোক্তা শেখ সাকিবুর রহমান বলেন, ‘গাছ বন্ধু নেটওয়ার্ক’-এর সৃষ্টি হয়েছিল বড় ভাই রাশেদের বজ্রপাতে মৃত্যুর মাত্র এক সপ্তাহ পর। সেই বেদনাদায়ক ঘটনার পর থেকেই আমি বজ্রপাত প্রতিরোধে কার্যকর গাছ রোপণের বিষয়ে কাজ শুরু করি। আমাদের মূল লক্ষ্য দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত প্রতিরোধী গাছ রোপণ করা। এর মাধ্যমে প্রাণহানি কমানোর একটি ক্ষুদ্র চেষ্টা করছি আমরা। আমি চাই না রাশেদ ভাইয়ের মতো আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরে যাক।

এর আগেও সাকিব প্রায় ৭০০টি তালগাছ রোপণ করেছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৫০টি বটগাছের বীজ সংগ্রহ করেছিলেন। সেসব বীজ তিনি আশপাশের বিভিন্ন গ্রামের খোলা জায়গায় রোপণ করেছেন। এ ছাড়া আগামী সেপ্টেম্বর মাসে তাদের অন্তত ১০ হাজার তালবীজ রোপণের একটি বড় পরিকল্পনা রয়েছে।

পরিবেশবিদদের মতে, তাল, খেজুর ও বটের মতো দীর্ঘস্থায়ী বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না। এগুলো বজ্রপাতের ঝুঁকি কমাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন বাস্তবতায় একজন শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সচেতনতার একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বজ্রপাত প্রতিরোধ বৃক্ষরোপণ

সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৭ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ ডেমোনস্ট্রেটর আটক
০৬ মার্চ ২০২৬
টানা ২৩ দিনের ছুটিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
২৩ নভেম্বর ২০২৫
বিজ্ঞপ্তির শর্ত ভেঙে ১ পদের বিপরীতে ২ জনকে নিয়োগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪৮ দেশের পতাকা দুলছে রাবির প্যারিস রোডে
  2. শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি
  3. বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
  4. ​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
  5. ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  6. বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with