ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল বনাম মরক্কোর ফুটবল ম্যাচটি দেখার জন্য জড়ো হন ফুটবল প্রেমি শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে (শিক্ষক-ছাত্র কেন্দ্র) ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচটি দেখতে জড়ো হয়েছিলেন ফুটবলপ্রেমিরা। এই দুই ফুটবল পরাশক্তির হাইভোল্টেজ ম্যাচটি বড় পর্দায় সরাসরি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার দিনগত শেষ রাতে টিএসসি প্রাঙ্গণে ভিড় করেন। খেলা শুরু হওয়ার আগেই প্রিয় দলের পক্ষে স্লোগান ও উল্লাসে মুখর হয়ে উঠছে পুরো টিএসসি এলাকা।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ম্যাচটি বড় পর্দায় দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়। ফুটবল প্রেমিরা জানান, টিএসসিতে একসঙ্গে বসে খেলা দেখার আনন্দ সবসময়ই আলাদা। বিশেষ করে ব্রাজিল ও মরক্কোর খেলাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বড় পর্দার সামনে ইতোমধ্যেই বহু দর্শক স্থান করে নিয়েছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল প্রেমিদের এই ভিড় আরও বাড়ছে।

আতিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়