মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা দেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজারে যাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সফর উপলক্ষে মৌলভীবাজার জেলায় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
ঢাকা/নজরুল/ইভা