Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন

প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৯৭)

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে। 

অপো এ৬সি-এ রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। 

ফোনটিতে সর্বাধুনিক এআই চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। 

অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।

গেমিং প্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে। 

একইসঙ্গে অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউনের মতো দুইটি অনন্য রঙে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকা।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close