Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

নতুন গানে আবার চমক দিচ্ছেন হাবিব ওয়াহিদ

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১০০)

ফোক ফিউশন গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’-এরপর আবার মৌলিক গানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন হাবিব ওয়াহিদ। নন্দিত এই শিল্পী ও সংগীতায়োজকের নতুন মৌলিক গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। এর কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। দীর্ঘদিন পর হাবিবের জন্য নতুন কোনো গানের কথা লিখেছেন এই নির্মাতা।

তার লেখা ‘প্রেমের কলঙ্ক’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই অনলাইনে গানটি প্রকাশ পাবে বলে গানের শিল্পী ও গীতিকবি জানিয়েছেন।

এ বিষয়ে হাবিব বলেন, ‘পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকে ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামে মৌলিক গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্য রকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি কথা, সুর, সংগীতায়োজন, ভিডিও নির্মাণ– সব মিলিয়ে ‘প্রেমের কলঙ্ক’ অনেকের প্রত্যাশা পূরণ করবে।”

এদিকে কয়েক মাস আগে হাবিব ওয়াহিদ দেশজুড়ে আলোড়ন তুলেছিলেন অনলাইন সংগীতায়োজন ‘কোক স্টুডিও বাংলা’য় অংশ নিয়ে। সেখানে তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের সঙ্গে জুটি বেঁধে গেয়েছিলেন ফোক ফিউশন গান ‘মহাজাদু’। সেই সুবাদে এই শিল্পীর কাছে শ্রোতাদের নতুন করে ফোক ফিউশনের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। সেই প্রত্যাশা পূরণ করতে গত ঈদে হাবিব প্রকাশ করেন ‘কই রইলা রে’।

এই গানের সুবাদে দীর্ঘ ২১ বছর পর হাবিবের সংগীতায়োজনে গাইতে দেখা গেছে ‘কৃষ্ণ’ অ্যালবামের আলোচিত কণ্ঠশিল্পী কায়াকে। কায়ার পাশাপাশি তার নতুন প্রকল্পে হাবিব সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এ সময়ের আলোচিত শিল্পী ও সংগীতায়োজক মুজাকে। এই ত্রয়ীর ‘কই রইলা রে’ গানটি অল্প সময়ে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে।




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close