Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৭১)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তৎপরতায় বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

রোববার (১৪ জুন) রাত আনুমানিক ২টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তসংলগ্ন ভারতের দাওয়ারিকামারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম সীমান্তের ৮৫৫ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা সীমান্তের সার্চলাইট বন্ধ করে গেট ব্যবহার করে পুশ-ইনের উদ্যোগ নেয় বলে অভিযোগ রয়েছে।

তবে ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের কালিরহাট বিওপির টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং বিএসএফকে কড়া বার্তা দেন। বিজিবির সক্রিয় উপস্থিতি ও কঠোর অবস্থানের কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

বিজিবি সূত্র জানায়, বর্তমানে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৬১ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, তিনজন ব্যক্তিকে ভারতের অভ্যন্তর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close