Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

শাহজালালে অবৈধ সিরিঞ্জ-ঔষধসহ আটক ১

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৩৭)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত আনসার সদস্যদের চোখ ফাঁকি দিতে পারলেন না এক চীনগামী নারী যাত্রী। বিমানবন্দরের ১ নম্বর হেভিলাগেজ গেইটে দায়িত্বরত এক মহিলা আনসার সদস্যের তল্লাশিতে ধরা পড়েছে শরীরে ও ব্যাগে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ চিকিৎসা সামগ্রী। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ এবং ১৫ বক্স মূল্যবান ‘অ্যালোপ্যাগ-৫০’ নামক ঔষধ।

আটককৃতের নাম সুমন নাহার সুমি (৩৫)। 

মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে বহির্গমন ড্রাইভওয়ের প্রবেশপথে রুটিন তল্লাশি চলছিল। এ সময় সন্দেহভাজন ওই নারী যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করেন নারী আনসার সদস্যা সোনালী খাতুন। একপর্যায়ে ওই যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবৈধ ইনসুলিন সিরিঞ্জগুলো উদ্ধার করা হয়। একইসঙ্গে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ বক্স ঔষধ। 

পরে তাকে বিমানবন্দর এভসেক (এভিয়েশন সিকিউরিটি) কর্তৃপক্ষের সহায়তায় জব্দকৃত মালামালসহ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। 

এমআর/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close