Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

পুশ-ইন বন্ধে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই: এবি পার্টি

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৩১)

ভারতের পুশ-ইন কার্যক্রমকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী উল্লেখ করে এর বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, মানুষকে জোরপূর্বক সীমান্তের শূন্যরেখায় আটকে রেখে অন্য দেশে ঠেলে দেওয়ার মতো অমানবিক আচরণের নজির বিরল। সীমান্ত হত্যা ও পুশ-ইনের ঘটনা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে হতে হবে। সীমান্ত হত্যা ও পুশ-ইন অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।

তিনি সীমান্তে নিহত ও আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত, বিজিবির আধুনিকায়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি তুলে ধরার দাবি জানান।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close