Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ২১)

স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের হাজারো শ্রমিক উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এ উদ্যোগকে জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।

চা শ্রমিক বিমল উড়াং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালিয়ে আসছি। মজুরি ও রেশন দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল চা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে এই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এতে আমরা খুবই আনন্দিত।”

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “চা বাগানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই ফ্যামিলি কার্ড তাদের জন্য একটি বড় সহায়তা। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চন্ডিছড়া চা বাগানে বিপুল মানুষের সমাগম ঘটে।”

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, “আমার নির্বাচনী এলাকায় ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়ে আমি জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছি।”

তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হলো কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে এবং প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দেওয়া।”

এমএসজেএ/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close