প্রথম পাতা বিশ্ব ইথিওপিয়ায় বাস গভীর খাদে পড়ে নিহত ২৮
বিশ্ব

ইথিওপিয়ায় বাস গভীর খাদে পড়ে নিহত ২৮

শেয়ার
শেয়ার

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ এ দুর্ঘটনায় আহত হন।সোমবার (১৫ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

 

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক।

 

স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

 

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে গেলে ওই দুর্ঘটনা ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: এএফপি

শেয়ার
সম্পর্কিত লেখা

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি ঐতিহাসিক সমঝোতা...

ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধাবস্থার...

বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকানের ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা তাসনিম অনন্যা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ হিসেবে স্বীকৃতি...

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, রেড রোড বিতর্কে দিলীপ ঘোষ

ভারতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এবং রাস্তা...