প্রথম পাতা খেলা লিওনেল মেসি কি সেদিন ভেবেছিলেন যে বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পর একই দিনে খেলতে নামবেন নিজের ৬ষ্ঠ বিশ্বকাপের ১ম ম্যাচ?
খেলা

লিওনেল মেসি কি সেদিন ভেবেছিলেন যে বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পর একই দিনে খেলতে নামবেন নিজের ৬ষ্ঠ বিশ্বকাপের ১ম ম্যাচ?

শেয়ার
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ১৬ই জুন রাতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির ৬ষ্ঠ বিশ্বকাপের ১ম ম্যাচ। ২০ বছর আগে, ২০০৬ বিশ্বকাপে, ঠিক একই দিনে সার্বিয়া-মন্টেনিগ্রোর বিরুদ্ধে ৭৪ মিনিটের সময় বদলি খেলোয়াড় হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয়েছিল লিওনেল মেসির। নামার ১৪ মিনিটের মাথায় গোল করে অভিষেক ম্যাচ রাঙিয়ে তোলেন দ্যা লিটল বয় ফ্রম রোজারিও সান্তা ফে। ২০ বছর পর আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০ তম ম্যাচে সেই লিটল বয় মাঠে নামবেন বুকে বিশ্বচ্যাম্পিয়নের লোগো নিয়ে, সবচেয়ে পরিণত ও নির্ভার অবস্থায়। ২০২২ বিশ্বকাপ জেতার মুহূর্তে পিটার ড্রুরি তার আইকনিক ধারাভাষ্যে বলেছিলেন, লিওনেল মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস। দ্যা লিটল বয় ফ্রম রোজারিও, সান্তা ফে, হ্যাজ জাস্ট পিচড আপ ইন হেভেন। হি ক্লাইম্বস ইনটু আ গ্যালাক্সি অফ হিজ ওন। হি হ্যাজ হিজ ক্রাউনিং মোমেন্ট অ্যান্ড অফ কোর্স হি ইজ নট অ্যালোন। ২০২৬ সালে কি মেসি পারবেন সেই প্যারাডাইসের সীমা ছাড়িয়ে ফুটবল শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে উঠে নিজের অমরত্বের স্বাক্ষর রেখে যেতে? উত্তরটা আপাতত সময়ের কাছেই তোলা থাকুক!

শেয়ার
সম্পর্কিত লেখা

হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

চট্টগ্রামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৭ ‍জুন) ৪ উইকেটে...

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে লিওনেল মেসির প্রয়োজন ছিল চার গোল। আপাতত তিন...

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে...

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির যত রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে আগেও বহুবার রূপকথা লিখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ২০২৬...