কূটনীতি
বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
বৈঠকে উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী জার্মানি
‘বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে একটি কঠিন রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে গেছে। এর মাধ্যমে দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকার পেয়েছে। জার্মানি ও ইউরোপ বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করতে এবং দেশটিকে আরো নিবিড়ভাবে জানতে অত্যন্ত আগ্রহী।’
ভারতের ঘটনার বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ভারত এ ঘটনায় সতর্ক হবে, তবে ঘটনাটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা।
সীমান্ত হত্যা, পুশইন ও পানি ইস্যুতে বাংলাদেশের জোরালো অবস্থান
সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের হাতে নিরস্ত্র বাংলাদেশীদের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। উভয়পক্ষ সীমান্তে যৌথ টহল, নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে একমত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরো জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।












