Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)
১৪:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৫ মে ২০২৬
সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)
১৪:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৫ মে ২০২৬
আরও খবর
মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পথে বসছে পরিবারটি
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, রেললাইনের পাশে মরদেহ
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত

ঈদের আনন্দ চাপা পড়ল রডবোঝাই ট্রাকের নিচে

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)
১৪:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৫ মে ২০২৬
সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)
১৪:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৫ মে ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হন।

ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। সারা দেশ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে তখনই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা।

আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁর মান্দা উপজেলার।

নিহতরা হলেন–মোহাম্মদ তারেক, মো. আব্দুল বারেক, মোহাম্মদ বাদশা, মো. সোহাগ হোসেন, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মইনুর ইসলাম, মোহাম্মদ মাইনুল, মোহাম্মদ গিয়াস ও সারিকুল ইসলাম।

নতুন ইটের বাড়ি তৈরি শেষ করে এবার বিয়ে করার কথা ছিল ২১ বছরের তরুণ তারেকের। কিন্তু তার সেই স্বপ্ন আর পরিবারের সব আশা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে নষ্ট মোবাইল, ফেলনা চুল ও হরেক রকম জিনিসপত্র কেনা-বেচা করতেন তারা। গত ১৮-২০ দিন আগে ব্যবসার কাজে তারা নোয়াখালীতে গিয়েছিলেন। ​ঈদ উদ্‌যাপনের জন্য তারা নোয়াখালী থেকে রওনা হন। পথিমধ্যে যাতায়াত খরচ বাঁচাতে ফেনী থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে চড়ে বসেন তারা। কিন্তু টাঙ্গাইলের কালিহাতীতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

নিহত তারেক মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের মো. সুলতানের ছেলে। তারেকের এই মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তারেকের বাবা সুলতান ও মা মোমেনা বেগম।

শোকাতুর কণ্ঠে বাবা সুলতান বলেন, আমার দুই ছেলে নোয়াখালীতে সাইকেলে ঘুরে হরেক মালের ব্যবসা করতো। গতকালই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ছেলেদের কষ্টার্জিত টাকায় আমাদের ভাঙা বাড়িটি সংস্কার করে ইটের গাঁথুনি দিয়েছি। এখনো বাড়ির চালা দিতে পারিনি। কথা ছিল বাড়ির কাজ শেষ হলেই ছোট ছেলেকে বিয়ে দেব। কিন্তু সব শেষ হয়ে গেল।

নিহত তারেকের মা মোমেনা বেগম বলেন, ঝড়-বৃষ্টির মধ্যে কত কষ্ট করে ভাঙা বাড়িতে থাকতাম। ছেলেরা আমাদের কষ্টের দিন শেষ করেছিল। আজ সকালে খবর পেলাম আমার ছোট ছেলেটা আর বাড়ি ফিরবে না। সে লাশ হয়ে ফিরছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ১০ জনের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি, মজিদপুর, পাকুড়িয়া ও বাতাসপুর গ্রামে। এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ায় পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহতের ঘটনায় বাকিদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সড়ক দুর্ঘটনা নিহত নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

৭ ঘন্টা আগে
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
১০ ঘন্টা আগে
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
১৬ জুন ২০২৬
বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with