Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
০০:৩০, ২৬ মে ২০২৬
আপডেট: ০০:৩০, ২৬ মে ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
০০:৩০, ২৬ মে ২০২৬
আপডেট: ০০:৩০, ২৬ মে ২০২৬
আরও খবর
দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পথে বসছে পরিবারটি
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
জামালপুরে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
০০:৩০, ২৬ মে ২০২৬
আপডেট: ০০:৩০, ২৬ মে ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
০০:৩০, ২৬ মে ২০২৬
আপডেট: ০০:৩০, ২৬ মে ২০২৬
ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এই দুই যুবক নিহত হয়েছেন। ছবি : এনটিভি

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই প্রবাসী যুবক সেখানে একটি কনফেকশনারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)।

পরিবার জানায়, মনোহার আলী প্রায় চার বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান। বৈধ ওয়ার্ক পারমিট বা আকামা না থাকায় বিভিন্ন সাপ্লাইয়ের কাজ করে কোনোমতে পরিবারের খরচ চালাতেন। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা চার বছরেও শোধ করতে পারেননি তিনি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদে পরিবারে চলছে শোকের মাতম।

স্বজনরা জানান, সকালে ঘূর্ণিঝড়ে তাদের বসতঘরের চাল উড়ে যায়। এতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

নিহত মনোহার আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, গতকাল রোববার বিকেলেও আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে। তিনি পরিবারের খোঁজখবর নিয়েছেন। আজ ভোরে ইরাক থেকে ফোন দিয়ে জানানো হয়, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না। ঝড়ে ঘরটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে স্বামীর মরদেহ দেশে আনার অনুরোধ জানাচ্ছি।

একই দুর্ঘটনায় নিহত বজলুও প্রায় দেড় বছর আগে কর্মসংস্থানের আশায় ইরাকে যান। ঋণ করে বিদেশে গেলেও পরিবারের আর্থিক অবস্থার তেমন উন্নতি করতে পারেননি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বজলুর স্ত্রী আঁখি আক্তার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষবারের মতো তার সঙ্গে কথা হয়। ছেলে-মেয়েদের খোঁজ নিয়েছেন, দেশে ফেরার কথাও বলেছেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুর বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জেনেছি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা নিহত বাংলাদেশি নিহত ইরাক জামালপুর

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

৬ ঘন্টা আগে
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
৯ ঘন্টা আগে
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
১৬ জুন ২০২৬
বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with