Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:১০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৬ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:১০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৬ মে ২০২৬
আরও খবর
দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পথে বসছে পরিবারটি
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, রেললাইনের পাশে মরদেহ
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ জনের দাফন সম্পন্ন

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:১০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৬ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:১০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৬ মে ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ জনকে আহাজারি, কান্না আর অশ্রুসজল চোখে শেষ বিদায় জানিয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে একই সঙ্গে সাত জনের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়। এছাড়া আজ ভোরে বাকি তিন জনের মধ্যে পাকুড়িয়া গ্রামের দুজন এবং নিয়ামতপুর উপজেলার একজনকে দাফন করা হয়।

শেষ বিদায়ে প্রিয়জনদের মরদেহ ঘিরে বুকফাটা কান্না ও আর্তনাদে এলাকার পরিবেশ ভারি হয়ে ‍ওঠে। স্থানীয়রা বলছেন, একসঙ্গে এত মানুষের মৃত্যু কখনো দেখেনি তারা। একসাথে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় সবাইকে।

সারি সারি করে রাখা মরদেহগুলো ঘিরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামের আকাশ-বাতাস। শেষবারের মতো প্রিয় মুখটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন আত্মীয়-স্বজনরা। চোখে অশ্রু আর বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে আছে পুরোগ্রাম।

একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে কখনও দেখেননি তারা। শোকের ছায়া নেমেছে প্রতিটি ঘরে। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, কেউবা জীবনের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। স্বজনদের কান্না আর বিলাপ বাতাস ভারি করে তুলছে।

গতকাল সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর একই গ্রামের ৬ জনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। তাদের ১০ জনের দাফন আজ ভোরে ও দুপুরে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে জানাজা শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়।

গতকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। মরদেহগুলো আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে এসে পৌছায়।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, মরদেহগুলো দাফনের জন্য আশেপাশের গ্রাম থেকে আনা হচ্ছে খাঁটিয়া। শরিয়া নিয়ম অনুযায়ী, মরদেহগুলো সারি করে রাখা ৬টি খাটিয়াতে রাখা হয়েছে। তাদের এক নজর দেখতে ভিড় করছেন আশেপাশের কয়েক গ্রামের প্রতিবেশিসহ নিহতদের স্বজনরা।

জানাজায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতি পরিবারের মাঝে ২৫ হাজার টাকা এবং শুকনা খাবার বিতরণ করা হয়ে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় আমরা সকলেই শোকাহত। এক গ্রাম থেকে ৬ জন মানুষের এক সঙ্গে চলে যাওয়া আমাদেরকে মর্মাহত করেছে। পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ১০ জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে ৭ জনের, পাকুড়িয়া গ্রামের দুজন এবং নিয়ামতপুর উপজেলার একজন। নিহতরা সকলেই পরিবারের সদস্যদের সাথে ঈদ করার উদ্দেশে বাড়ি ফিরছিলেন।

নওগাঁর নিহতরা হলেন মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), উপজেলার পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) ও তার ভাই মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), জাফরের ছেলে মাইনুল (৩৫), নিয়ামতপুর উপজেলার রামগা এলাকার সুজন আলী (৩৫)।

নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের বিলবেষ্টিত রাজেন্দ্রবাটি গ্রামে এখন শুধু শোকের মাতম। যে গ্রামে ছিল জীবনের কোলাহল, সেখানে এখন শুধুই শোকের নীরবতা।

নওগাঁ টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা পাশাপাশি দাফন

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১৫ জুন ২০২৬
পৌঁছানোর আগেই নষ্ট হচ্ছে আম, অভিযোগ সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে
১৩ জুন ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
১০ জুন ২০২৬
লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মিলল মৃত্যুর খবর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with