হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
আটক সজীব মোল্যা ও শিশির শেখকে নিয়ে যাচ্ছে ডিবি পুলিশ। ছবি : এনটিভি
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত বন্ধ মেসার্স খাজা ট্রেডার্সের রড-সিমেন্টের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ঢালারপাড় (চর অযোধ্যা) এলাকার বাসিন্দা মো. সজীব মোল্যা (২২) ও ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষ্মীপুর ধোপাবাড়ী সড়ক এলাকার বাসিন্দা শিশির শেখ (২১)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের দেহ তল্লাশি করা হলে ৭৪ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

মো. কবির হোসেন, রাজবাড়ী