ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সীমান্তে পতাকা বৈঠক

শূন্যরেখায় থাকা ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৩ জুন ২০২৬   আপডেট: ২৩:০০, ১৩ জুন ২০২৬
শূন্যরেখায় থাকা ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টার শিকার ১২ নারী-পুরুষ ও শিশুর বিষয়ে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশের বিলগাথুয়া সীমান্তের ১৫০ থ্রি এস সাব-পিলার সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় ২০ মিনিট ধরে চলা বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব।

পতাকা বৈঠকে সীমান্তে অবস্থানরত ১২ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ। যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হলে ফিরিয়ে নেওয়া হবে বলে বিজিবিকে অবহিত করা হয়। 

কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজিবি কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না।”

তিনি আরো বলেন, “সীমান্তে আমাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতাও আমরা পাচ্ছি।” 

শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়