ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৭ জুন ২০২৬  
যবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইমরান খান বলেন, “এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

তিনি আরো বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভর করে তার প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর।” এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের দাপ্তরিক কাজে আরো দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল হতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুন্নবী। এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন।

দিনব্যাপী এ কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, দাপ্তরিক শিষ্টাচার এবং প্রশাসনিক উৎকর্ষ অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

আইকিউএসি’র পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়