মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন দীপঙ্কর
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিনেতা ইরফান সাজ্জাদের হাত থেকে ক্যাশ ভাউচার বুঝে নিচ্ছেন দিপঙ্কর
দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের একটি ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা দিপঙ্কর চন্দ্র পাল। পুরস্কার পাওয়ার পর খুশি তার পরিবার। পুরস্কারের অর্থ দিয়ে তিনি মার্সেল ব্র্যান্ডের আরেকটি ফ্রিজ নিয়েছেন।
উল্লেখ্য, মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিংবা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবি, বিক্রয়োত্তর সেবাকে আরও দ্রুত, আধুনিক ও গ্রাহকবান্ধব করতেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের ভান্নারা এলাকায় মার্সেলের শোরুম মেসার্স ইয়াসিন ইলেকট্রনিক্স-এ আনুষ্ঠানিকভাবে দিপঙ্করের হাতে ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ।
দিপঙ্কর চন্দ্র পাল মির্জাপুরের মাইশালপাড়া গ্রামের বাসিন্দা। বাসায় ব্যবহারের জন্য গত ৬ জুন তিনি ইয়াসিন ইলেকট্রনিক্স থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে মার্সেলের পক্ষ থেকে মোবাইল ফোনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। খবরটি শুনে প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে নিশ্চিত হলে পরিবারের সবার মনে পূজার আনন্দ ছড়িয়ে পড়ে।
দিপঙ্কর জানান, এই পুরস্কারে আমি, আমার স্ত্রী ও সন্তানরা ভীষণ খুশি। মার্সেলের এমন উদ্যোগ সত্যিই ক্রেতাদের জন্য আনন্দের। মার্সেলকে ধন্যবাদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা সাফওয়ান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার আল আমিন এবং শোরুমের স্বত্ত্বাধিকারী আব্দুল গাফফারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতে মার্সেল একটি আস্থার নাম। উন্নত প্রযুক্তি, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং ক্রেতাকেন্দ্রিক নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের বিশ্বাস অর্জন করেছে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা পণ্য কেনার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।
ঢাকা/লিপি
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ