Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

নেত্রকোণা-৩: স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ২০৬)
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই কার্যক্রম চলাকালে ভোটার ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ ডিসেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে কেন্দুয়া থানাধীন বলাইশিমুল ইউনিয়নে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই কার্যক্রম চলছিল। 

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী সমর্থিত কয়েকজন ব্যক্তি পরিকল্পিত ভাবে স্বাক্ষরকারী ভোটার ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, ভোটারদের স্বাক্ষর অস্বীকার করতে বাধ্য করা হয় এবং সাক্ষ্য না দিতে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বলাইশিমুল এলাকার আতিকুর রহমান শফিক ও বটতলা এলাকার বাবুল মিয়াকে সরাসরি ভয়ভীতি দেখানো হয়। পাশাপাশি একজন সাক্ষীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। স্বাক্ষর প্রত্যাহারের জন্য একাধিক ভোটারকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে তোফাজ্জল হোসেন ওরফে তাইজ্জত, মাজহারুল হক ওরফে দীপক এবং পারভেজ মিয়াসহ তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া তার আবেদনে বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং নির্বাচন প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের শামিল। 

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ভোটার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে করা আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এইচকে/এমএ


সম্পর্কিত   বিষয়:  নেত্রকোণা-৩  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close