Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১২৬)

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফুল মিয়া দলীয় সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও দলীয় সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে ফুল মিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে জনস্বার্থ ও স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বলে দাবি করেন।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নিজের ভুল উপলব্ধি করতে পেরে তিনি আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন বলেন, তিনি আর দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে চান না। এ কারণে তিনিও আওয়ামী লীগের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেসিডি/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close