Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত-জাতীয় পার্টির দু’প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৮৪)

কুড়িগ্রাম- ১ আসনে দু’জন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও ও বিচারিক কমিটি। আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ি কার্যালয়ে (৭০১,৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ড এ অবস্থিত হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেয়া হয়েছে এবং বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙ্গিণ ব্যানার ব্যবহার করা হয়েছে। যেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ প্রেক্ষিতে ভিডিও সহ আরিফুল ইসলাম ইসলাম জয় নামে এক ব্যক্তি ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ করেন।
 
অপরদিকে গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসানের আশ্বাস প্রদানপূর্বক তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে মর্মে ভিডিও দিয়ে বিচারিক আদালতে অভিযোগ করে।

এর প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এ ব্যাপারে মুহাম্মদ আয়াজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং-২৫, কুড়িগ্রাম-১ ও সিভিল জজ, কুড়িগ্রাম জানান, দুই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এএইচ/এসআর






LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close