Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

বরগুনায় আ.লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৮০)

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং জেলা ছাত্রলীগের সদস্য নাইমের নেতৃত্বে একদল নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা কর্মসূচি সম্পন্ন করে সেখান থেকে চলে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন জানান, রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলনের ঘটনা উদ্‌বেগজনক। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রমের নিন্দা জানান তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে আওয়ামী লীগ কার্যালয়ে ছবি টানানো ও পতাকা উত্তোলনের দৃশ্য দেখার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ধরনের ঘটনা এ প্রথম বলে জানা গেছে। এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের একটি কার্যালয় খুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনাও আলোচনায় আসে।

এসকে/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close