Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

বাগেরহাটে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ২২২)

মোংলা-খুলনা মহাসড়কে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৩ মার্চ) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—পুলিশ বিভাগের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন পরিদর্শক।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভয়াবহ এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কার অবহেলা ছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ-র সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মোংলার একই পরিবারের ১৩ সদস্যসহ মোট ১৪ জন প্রাণ হারান। এ ঘটনায় পুরো এলাকা ও প্রশাসনের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জেইউ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close