Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

রাঙ্গামাটিতে গণহত্যা দিবস পালিত

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ২৮৭)

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সিভিল সার্জন নুয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। দিনটি জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত।

বক্তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং গণহত্যার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইকে/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close