Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

রাজবাড়ীতে ১৮০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২১০)

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ বৃষ্টি বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম।

গ্রেপ্তার বৃষ্টি বেগম রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকার তমছেল শেখের মেয়ে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিকাল পৌনে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের নিকটবর্তী একটি কালভার্ট এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close