Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

জয়পুরহাটে লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৫৩)

জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালিয়ে অনিয়মের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় খঞ্জনপুর এলাকার ব্যবসায়ী মো. জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং গুলশান মোড় এলাকার ব্যবসায়ী মো. আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে তিনি জানান।

এসআইএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close