Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪২ পিএম   (ভিজিট : ১৪৪)

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি-নিষিদ্ধ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় একটি আভিযানিক দল। দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ইটের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা উদ্ধার করা হয়।

পরে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২০ হাজার টাকা। বিজিবি আরও জানায়, জব্দকৃত অবৈধ ওষুধ ও ফুচকা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এমআর/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close