Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

হবিগঞ্জে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২

প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:৩৬ পিএম   (ভিজিট : ২৬৪)

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য, গরু ও যানবাহন জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি জব্দ করা হয়।

একই দিনে তেলিয়াপাড়া বিওপির টহল দল একই এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস উদ্ধার করে। এ সময় মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শাহেদ মিয়া (২৫) এবং দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আশরাফুল (২০)। পরে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে বিজিবি।

এসএমআর/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close