Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৩৯১)

নিয়ম ও বিধি বহির্ভূতভাবে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আওতাধীন জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৫৯ জন কর্মীর নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দিনব্যাপী ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিয়োগ বাতিলকৃত কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দীলিপ কুমার রায়, সুনীল চন্দ্র রায়, মেহেদী হাসান ইসমাইল, মোছা: রাখি, স্বপন গণি, আসমা খাতুন, আইনুল হক, আসিফ আরাফাত, মোছা: লাবলী, রুখসানা বেগম, হাবিবা খাতুন, সনজীব চন্দ্র সেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সিভিল সার্জন ঠাকুরগাঁওয়ের গত ২৮/০৪/২০২৬ তারিখের চিঠির মাধ্যমে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান সারমী ট্রেডার্স (প্রো: মো: আশরাফুল ইসলাম, খাস-নওগাঁ)-এর কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩০/০৪/২০২৬ তারিখ থেকে জেলার চার উপজেলার ৫৯ জন কর্মীর নিয়োগ বাতিল করা হয়।

তারা বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে ২-৪ বছর পরপর ঠিকাদার পরিবর্তন করে নতুনভাবে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যা নিয়ম ও বিধি পরিপন্থী। সম্প্রতি প্রকাশিত ২০২৫ আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করেই এ নিয়োগ বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা অবিলম্বে নিয়োগ বাতিল প্রত্যাহার করে পূর্ণবহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনিসুর রহমান বলেন, “যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ হয়েছিল এবং প্রতিষ্ঠানটিই তাদের চাকরিচ্যুত করেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখব। মানবিক দিক বিবেচনায় সরকারিভাবে লোকবল বাড়ানো হলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কেন নিয়োগ বাতিল করা হয়েছে সেটিও তদন্ত করে দেখা হবে।”

এএ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close