Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

লালমনিরহাটে বিজিবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৭৩)

লালমনিরহাটে বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও আনন্দমুখর শিক্ষার নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নির্মিত ব্যতিক্রমধর্মী শ্রেণিকক্ষ উদ্বোধন করেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

নতুন এ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও আনন্দমুখর শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়।

এ ছাড়া স্কুলে ব্যতিক্রমধর্মী ক্যান্টিন ব্যবস্থাও চালু করা হয়েছে, যেখানে শুধু খাবার সরবরাহ নয় বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আমরা চাই শিশুরা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে আসুক এবং সহজভাবে শিক্ষা গ্রহণ করুক। ধাপে ধাপে এ উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে।”

এদিকে সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্ত রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকারসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close