বলিউড তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে পুরনো এক গুঞ্জন আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনায় এসেছে। নতুন করে চর্চা শুরু হয়েছে কানাডার টরন্টোয় তাদের কথিত ‘গোপন বিয়ে’ নিয়ে।
সম্প্রতি প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস কন্যাসন্তানের বাবা-মা হওয়ার খবর প্রকাশ করার পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ বেড়েছে। সেই সূত্র ধরেই সামনে এসেছে শাহরুখের সঙ্গে তার সম্পর্ক নিয়ে পুরনো নানা আলোচনা।
বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে স্পষ্ট মন্তব্য করেননি দুজনের কেউই। শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে সহশিল্পী ও ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
২০০৬ সালে ডন সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। পরে ডন টু সিনেমার সময় তাদের সম্পর্ক নিয়ে আরও জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুটিংয়ের বাইরেও একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন ঘটনার কথা সে সময় বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।
এ সময় শাহরুখ নাকি বিভিন্ন সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য নির্মাতাদের অনুরোধ করেছিলেন—এমন দাবিও শোনা যায়। পাশাপাশি ব্যক্তিগত পরিসরেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল।
এসব গুঞ্জনের জেরে শাহরুখের স্ত্রী গৌরী খানকে নিয়েও নানা আলোচনা তৈরি হয়। এমনকি পরবর্তীতে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের দূরত্ব তৈরি হওয়ার পেছনে ব্যক্তিগত কারণ ছিল বলেও অনেকে ধারণা করেন।
এর মধ্যেই টরন্টোয় তাদের গোপনে বিয়ে হয়েছিল—এমন একটি পুরনো গুঞ্জন আবারও ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বর্তমানে শাহরুখ ও প্রিয়াঙ্কা দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। ডন টু-এর পর থেকে প্রকাশ্যে তাদের একসঙ্গে খুব কমই দেখা গেছে। তবুও তাদের সম্পর্ক নিয়ে পুরনো গুঞ্জন মাঝেমধ্যেই নতুন করে আলোচনায় আসে।
আরএন