Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

স্বরকল্পন আবৃত্তিচক্রের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৩৫০)

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেছে স্বরকল্পন আবৃত্তিচক্র।

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এই চিরায়ত আহ্বানকে ধারণ করে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রমনায় অবস্থিত টেনিস ফেডারেশনের নির্ধারিত কক্ষে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নিয়ে আবৃত্তি, গান ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। দিনজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো আয়োজনটি স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, ফলে ঘরে বসেও অনেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির নান্দনিকতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি করে আনন্দঘন পরিবেশ।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close