Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

মুন্সীগঞ্জে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ৩৪)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আব্দুল জব্বার (২৭) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জলিল চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা যায়, আব্দুল জব্বারের সঙ্গে তার স্ত্রীর বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। তার স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করার পর রমজানের ঈদের পর আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপরও তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল জব্বার ঝুলছেন। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close