Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ৩৬৩)

গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, সদস্য সচিব পলাশ কান্তি নাগ, বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, মহানগর জাসদ নেতা এবিএম মশিউর রহমান, মাহফুজুর রহমান, আমিন মোস্তাজিন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। আগাম বিল পরিশোধের বাধ্যবাধকতায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন। এছাড়া বিভিন্ন চার্জ ও প্রযুক্তিগত জটিলতার কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার চালু করা হয়েছে, যা অযৌক্তিক। অবিলম্বে এ ব্যবস্থা বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এলওয়াই/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close