Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী : ফেনীতে কামাল উদ্দিন সবুজ

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২১২)

বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের আড়াই মাসে কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন, সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে। তবে এক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে আমি মনে করি।

তিনি বলেন, সরকার হস্তক্ষেপ না করলেও কোনো কোনো মালিকপক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় সেন্সরশিপ করে থাকেন। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার আমলে সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেকেই তাদের মনের ভাব প্রকাশ করেছিলেন। একসময় সামাজিক যোগাযোগমাধ্যম অপরিহার্য হয়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু দায়বদ্ধতা নেই, সেক্ষেত্রে তারা যা ইচ্ছা তা প্রচার করে। এক্ষেত্রে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব মোকাবেলায় সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকসহ অংশীজনরা মিলে একটি রোডম্যাপ তৈরি করতে হবে।

সোমবার (১১ মে) বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, ডিবিসি প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, ভোরের কাগজের প্রতিনিধি শুকদেব নাথ তপন, বাসস-এর নোয়াখালী প্রতিনিধি নাসিমুল হক শুভ, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ বেতার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান প্রমুখ। সভায় প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল, ইসমাইল হোসেন সিরাজী ও আবুল কাশেম চৌধুরীকে সাংবাদিক সম্মাননা দেওয়া হয়।

কামাল উদ্দিন সবুজ আরও বলেন, গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না। ইউরোপ-আমেরিকা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা গণমাধ্যমের যে হালহকিকত দেখি, তা মোটেই সুখকর নয়। উন্নত বিশ্বেও সরকার গণমাধ্যমকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেন, সেই তুলনায় আমাদের দেশের গণমাধ্যমের পরিস্থিতি অনেক উন্নত।

ফেনীর এই কৃতি সন্তান বলেন, “ফেনী সাংবাদিকতার জন্য উর্বর ভূমি। বাংলাদেশের সাংবাদিকতাকে ফেনীর সাংবাদিকরা উজ্জ্বল করেছেন। শুধু তাই নয়, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, শিল্প ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে ফেনীর কৃতি সন্তানদের ভূমিকা উজ্জ্বল। এই ধারাবাহিকতা বর্তমান প্রজন্মকে ধরে রাখতে হবে।”

বাসস-এর এমডি বলেন, “স্বাধীন বা মুক্ত গণমাধ্যমে যদি আমরা একমত থাকতে পারতাম, তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম। পৃথিবীর কোনো দেশে শতভাগ মুক্ত গণমাধ্যম নেই। নিরপেক্ষতা বলতে আসলে কিছু নেই। কিন্তু আমরা যখন রিপোর্ট লিখব, তখন বস্তুনিষ্ঠতা যেন থাকে। আমরা যখন সম্পাদনা করব, তখন সেটা যেন দায়িত্বশীলতার সাথে করি। সাংবাদিকদের জন্য পথ কখনো মসৃণ না। সংগ্রাম ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”

এটি/আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close