Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

গাজীপুরে ৪ যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ১২৪)
গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে দুই যুবক এবং জয়দেবপুর জংশন সংলগ্ন ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম বলেন, 'বুধবার রাতে তুরাগ নদীতে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়।'

নিহতরা হলেন- তুরাগ থানার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন (১৬) এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান (১৬)।

শাহীন আলম বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।'

এদিকে, বুধবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবক নিহত হন।

স্থানীয় লোকজনের দাবি, তারা টিকটক ভিডিও করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম বলেন, 'নিহতদের একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর।'

তিনি বলেন, 'রাতের অন্ধকারে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

টিকটক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

এনএ/এমএ


সম্পর্কিত   বিষয়:  গাজীপুর   যুবক  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close