Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

২২ বছর পর চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৯৭)

দীর্ঘ ২২ বছর পর আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে পুরো চাঁদপুর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার প্রত্যাশায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় মিছিল, সভা ও প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে সফর সফল করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসন শহরের সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে চাঁদপুরকে নতুন রূপে সাজিয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী পুরো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় বক্তব্য রাখবেন। পরে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকার ওয়ারুক এলাকায় গদ্দার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর চাঁদপুরের শাহমাহম্মদপুর এলাকার ঘোষের হাটে বিশখালী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন।

দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। বিকেলে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “প্রধানমন্ত্রী চাঁদপুরকে অনেক ভালোবাসেন। চাঁদপুরবাসীরও তাঁর কাছে অনেক প্রত্যাশা রয়েছে। আমরা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, যুবকদের কর্মসংস্থানের জন্য ইপিজেড স্থাপন, চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবি জানাব।”

তিনি আরও বলেন, “চাঁদপুরকে শিল্প ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। তাঁকে বরণ করে নিতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

আইএ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close