Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

শেরপুরে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৬২)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে হাতিপাগার সীমান্ত এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ হস্তান্তর সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।

বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তরকৃত সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা হলেন— মো. সোবান আলী (২৩), মো. আব্দুল মারুফ রহমান (২০), মো. আজিজুল ইসলাম (২১), মো. আব্দুল আলিম (২৭), মো. আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মো. আনিকুল ইসলাম (২৫), মো. তাজেল আলী (২৫), মো. মেসবাহুল (২১) এবং মো. আব্দুল হাকিম (৪৯)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, তারা প্রায় এক বছর আগে জীবন-জীবিকার তাগিদে অজ্ঞাত দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের ‘কিল্লাপাড়া’ এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে পরিচয় যাচাই শেষে দুই দেশের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রিয়া শেষে হাতিপাগার কোম্পানির সুবেদার মো. ফুল মিয়া সরকার বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close