Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

লক্ষ্মীপুরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ২৪১)

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল।

শনিবার (২৩ মে) দুপুরে পৌর শহরের দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে এ কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা।

এ সময় তারা জনগণকে সচেতন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে পৌরসভার ১৫টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন। এ সময় যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “তারেক রহমান ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। প্রতি শনিবার সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন করতে তাদের মাঝে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close