Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ২

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৫৬)

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা হলেন মো. রঞ্জু ও সাখাওয়াত হোসেন। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ, গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৫ জুন) রাতে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ওই দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ফরিদ উদ্দিন রাতেই ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন।

আটক রঞ্জু দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মো. ইউছুফের ছেলে এবং সাখাওয়াত একই ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মাইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার রাতে সাবেক যুবদল নেতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা রঞ্জু ও সাখাওয়াতকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ, ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফেসবুক লাইভে ফরিদ উদ্দিন বলেন, “এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মাদক ব্যবসায়ী সাখাওয়াত ও রঞ্জুকে আটক করেছি। তারা স্থানীয়দের ওপর হামলারও চেষ্টা করেছে। দক্ষিণ হামছাদী ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close