Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৩২)

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যেপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল হক ড্রাইভার (৫৫)। তিনি মধ্যেপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুল হক ড্রাইভারের সঙ্গে তার ভাতিজা প্রবাসী আব্দুস সালামের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুস সালাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে চাচা আব্দুল হককে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, “জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “ঘটনার পরই থেকেই জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা রুজুসহ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

জেডজেড/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close