Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

চাঁদপুরে বৃদ্ধা মাকে মারধর করায় ছেলে কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৩৯)

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেওয়া ও মারধর করার অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার সকালে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার। 

অভিযুক্ত আবু ইউছুফ পাটোয়ারী উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

জানা গেছে, বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দিয়ে বিভিন্ন সময়ে মায়ের সাথে আচরণ খারাপ করে আসছিলেন ছেলে আবু ইউছুফ পাটোয়ারী। সবশেষ গত মঙ্গলবার (০২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হত্যার উদ্দ্যেশ্যে বৃদ্ধ মা শেফালী বেগমকে মারধর করেন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। 

সোমবার আবু ইউছুফের বোন রোকেয়া বেগম অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে (২০১৩) একটি অভিযোগ দায়ের করেন এবং ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এইচইউ/এএম




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close