Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

সকল গণপরিবহনে অগাস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৫১)

ফাইল ছবি

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী ১ অগাস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। একইসঙ্গে যানবাহন পরিচালনার সময় জিপিএস চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং যানবাহন পরিচালনার সময় তা বাধ্যতামূলক ভাবে চালু রাখতে হবে।

এছাড়া, গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৫৫ এ বর্ণিত বিষয়গুলো পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ০১ অগাস্ট থেকে কার্যকর হবে।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close