Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

উইন কোরেক্স মাদকসহ যুবদল নেতা আটক

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৬২)
যশোরে অভিযান চালিয়ে মাটির নিচে কলসে লুকিয়ে রাখা ভারতীয় উইন কোরেক্স উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এ ঘটনায় মশিউর আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত মশিউর যশোর জেলা যুবদলের নেতা। তিনি যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তার বড় ভাই নুরুন্নবী সাবেক পৌর কমিশনার। অপর দুই ভাই ছিলেন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হাসান ও মিজান। 

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে- শংকরপুর ছোটনের মোড় এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি সন্দেহজনক স্থান চিহ্নিত করেন। পরে ওই স্থানে মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। কলসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইন কোরেক্স পাওয়া যায়। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মশিউর আলমকে আটক করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন যশোর র‌্যাব-৬ এর কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসকে/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close